পারিবারিক কলহের জের ধরে নিজের দুই শিশু সন্তানকে হত্যা করে হাওরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগে সুনামগঞ্জে এক বাবাকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত কামরুল ইসলাম তার সাত বছর বয়সী ছেলে মুহাদ্দিস এবং চার বছর বয়সী মেয়ে তুলনাকে হত্যা করে দেখার হাওরে ফেলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের চার সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে ঝগড়া হলে তাদের মা মারধর করতেন। এ নিয়ে পরিবারে শাশুড়ি ও স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও কলহ লেগে থাকত। এর জের ধরেই কামরুল ইসলাম তার দুই সন্তানকে নিয়ে বের হন এবং তাদের হত্যা করে হাওরের পানিতে ফেলে দেন।
তুলনার মরদেহ গত মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের বড়কাপন এলাকা থেকে উদ্ধার করা হয়। আর মুহাদ্দিসের মরদেহ উদ্ধার করা হয় বুধবার দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর সংলগ্ন একই হাওর থেকে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!