উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ডেঙ্গু আক্রান্ত আরও ৫৫০ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরও ৫৫০ জন হাসপাতালে
লেখা বড়/ছোট করুন:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি হয়নি। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ময়মনসিংহে ৪৫ জন, খুলনায় ৩৮ জন, রংপুরে ৮ জন, বরিশালে ৬ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ১৬ জন, বরিশাল ও ময়মনসিংহে ৮ জন করে, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন এবং রংপুর ও সিলেটে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!