উৎসবের রঙে সাজছে...
জাতীয়

এডিসিসহ ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

এডিসিসহ ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি
লেখা বড়/ছোট করুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ মোট সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।

বদলির আদেশ অনুযায়ী, ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসাইনকে গুলশান বিভাগের (বাড্ডা জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেনেন্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া, সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন—জিয়াউল হক শাহ (তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার, পেট্রোল-মোহাম্মদপুর), রাকিবুল হাসান সাকিব (উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার, পেট্রোল উত্তরা পূর্ব), মো. সাইফুল্লাহ (ডিএমপির গোয়েন্দা, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার, ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) ও হাবিবুর রহমান (ডিএমপির অপারেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার)।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!