উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

লেখা বড়/ছোট করুন:

মাদক কারবারের অভিযোগে রাজধানী থেকে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ দুই জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযানে ওয়াসিমকে গ্রেপ্তারের পর তার কাছে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর আজমপুরের বিসমিল্লাহ পল্লীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। সবমিলিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, যেখানে গ্রেপ্তার দু’জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। সোমবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই শফিকুল ইসলাম ওই থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!