উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নিজের বিরুদ্ধে দুদকের অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে দুদকের অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ
লেখা বড়/ছোট করুন:

নিজের বিরুদ্ধে দুদক কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) নিজ ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন এবং রাতে বিস্তারিত বলবেন জানান।

এর আগে দুদকের মুখপাত্র আকতারুর ইসলাম জানান, আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

আসিফ তার পোস্টে লেখেন, '১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।'

আসিফ রাতে গণমাধ্যমের সামনে কথা বলবেন নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেবেন, তা স্পষ্ট করেননি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!