উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
লেখা বড়/ছোট করুন:

বাগেরহাট শহরতলীতে নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট শহর থেকে গ্রামের বাড়ি পশ্চিমভাগে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাতরা নিজাম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!