উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ: তিন যুবক নিহত

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ: তিন যুবক নিহত
লেখা বড়/ছোট করুন:

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় তিন যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ফাত্রাজিরি এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত যুবকরা হলেন— ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা লেটাইয়া চাকমা, অংক্যামং চাকমা ও চিংক্যামং চাকমা।

​স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রোববার দুপুরের দিকে ওই তিন যুবক সীমান্ত এলাকায় অবস্থিত একটি কলাবাগানের উদ্দেশ্যে রওনা হন। একপর্যায়ে তারা সীমান্তের অত্যন্ত কাছাকাছি চলে গেলে সেখানে ওত পেতে থাকা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ওই তিন যুবকের মৃত্যু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল।

​ঘটনার পরপরই নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করার জন্য পুলিশের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!