উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, 'বিসিজিএস জয় বাংলা' (পিসি ২০৮), যার নতুন নাম করা হয়েছে 'বিসিজিএস অদম্য বাংলা'। 'বিসিজিএস সৈয়দ নজরুল' (পিএল ৭১)-এর নতুন নাম 'বিসিজিএস ফিরোজ কবীর'। 'বিসিজিএস তাজউদ্দীন' (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বিসিজিএস নুরুল ইসলাম'। এ ছাড়া 'বিসিজিএস মনসুর আলী' (পিএল ৭৩)-এর নতুন নাম 'বিসিজিএস এম হুমায়ুন কবীর' এবং 'বিসিজিএস কামরুজ্জামান' (পিএল ৭৪)-এর নতুন নাম রাখা হয়েছে 'বিসিজিএস আশরাফ সিদ্দিকী'।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসরিকা হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!