চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রায় ২৩০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৮ কোটি টাকা।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
শুধু ২৩ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ বা ১২৯ মিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ১৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ।
এর আগে ২২ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্সের এমন প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!