উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা
লেখা বড়/ছোট করুন:

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুসংকর মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন—উপজেলার বড় বাশাইল গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) ও উত্তর চাদত্রিশিরা গ্রামের ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খান (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরব প্রবাসী। তিনি বাড়িতে এক কন্যাশিশুকে নিয়ে থাকেন। আসামিরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন।

৯ আগস্ট বিকেলে তারা গৃহবধূর দরজায় কড়া নাড়েন। পরিচয় জানতে চাইলে প্রধান আসামি আকাশ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে আকাশ ও বাবুল জোরপূর্বক ঘরে ঢুকে তার শ্লীলতাহানি এবং ধর্ষণচেষ্টা করেন। এ সময় বাইরে কয়েকজন পাহারায় ছিলেন। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করে। পরে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি আবেদন করেন। আদালত আবেদনটি পর্যালোচনা করে অভিযোগটি আমলে নেন এবং প্রয়োজনীয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

ওসি (তদন্ত) সুসংকর মল্লিক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!