উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে আইনজীবী-বিচারপ্রার্থীরা

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে আইনজীবী-বিচারপ্রার্থীরা
লেখা বড়/ছোট করুন:

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে।

বিকট শব্দে পুরো আদালত চত্বরে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদালতের মূল ফটকের কাছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশে কাঁচের টুকরা ও কাদামাটি ছিটে ওঠে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো চত্বরে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।

এদিকে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে 'পলাতক ফ্যাসিবাদের দোসররা' এ ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানান।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সিআইডি ঘটনার তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!