উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

আসামি আসাদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছার মতি মুন্সীর ছেলে। শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি সারিয়াকান্দি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

পুলিশ জানায়, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে নিজের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আসামি আসাদ।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, রোববার সকালে নাস্তা শেষে আসাদ হাজতখানার টয়লেটে যান। দীর্ঘ সময় বের না হওয়ায় সন্দেহ হলে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান।

পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!