উৎসবের রঙে সাজছে...
জাতীয়

চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি ‘ডাইল জাহেদ’ গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি ‘ডাইল জাহেদ’ গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলার পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে ডাইল জাহেদকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলী থানার পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদ পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার তোফাজ্জল আলীর ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ডাইল জাহেদ পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!