চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।
শ্রমিকরা আরও জানান, তাদের দাবি দ্রুত মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!