উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কক্সবাজারের রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩
লেখা বড়/ছোট করুন:

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বেলা দুইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন—রুবিনা আক্তার ও তার বোন শাহিনা আক্তার। তারা উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহত পুরুষের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক মামলায় হাজিরা দিতে দুই বোন উখিয়া থেকে কক্সবাজার আদালতে যান। আদালতের কাজ শেষ করে বেলা দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বেলা দুইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী নিহতের তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!