উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ঢাকার ডেমরায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

ঢাকার ডেমরায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ১
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর ডেমরা থানার নিঝুমবাগ এলাকার একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল। তারা একটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে। অপরটির নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে এই বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় বোমাসহ একজনকে আটক করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!