উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১
লেখা বড়/ছোট করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ফারুক দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি প্রেমদাস রায় জানান, রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে। সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বলেন, মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে। এসব ক্যামেরা দেশের সম্পদ। এগুলো থাকলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তাই ক্যামেরাগুলোর নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!