রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে গেলে সেখানেই তাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীতে রোহিঙ্গা সংকট বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ব পালন করে আসছে। কিন্তু এ অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তাই এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের কাজ চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থও বিবেচনায় রাখা হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!