উৎসবের রঙে সাজছে...
জাতীয়

দুপুরে হঠাৎ কেঁপে উঠল সারাদেশ — ভূমিকম্পের উৎস কোথায়?

দুপুরে হঠাৎ কেঁপে উঠল সারাদেশ — ভূমিকম্পের উৎস কোথায়?
লেখা বড়/ছোট করুন:

শুক্রবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে মাটি। ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মুহূর্তের এই কম্পনে বিভিন্ন স্থানে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরতায় এর উৎস নির্ধারণ করা হয়েছে।

ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়ও এই কম্পন টের পাওয়া গেছে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারতের বারাসাতসহ কিছু এলাকায়ও ভূকম্পনের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ভূমিকম্পে কোথাও কোনো প্রাণহানি বা সম্পদহানির ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক দিনে মিয়ানমার ও ভারতে একাধিকবার ভূমিকম্প সংঘটিত হয়েছে, যার কম্পন বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলেও অনুভূত হয়েছিল। ধারাবাহিকভাবে এই ভূকম্পন পরিস্থিতি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!