রাজধানীর কদমতলী এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কদমতলীর কমিশনার মোড় এলাকার একটি বাসার চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, ফ্ল্যাট থেকে দীর্ঘক্ষণ উৎকট গন্ধ আসায় তারা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে রক্তাক্ত অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায়। নিহতের পেটে ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। জানা গেছে, শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন ৯ মাস আগে বাসাটি ভাড়া নেন। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে শারমিনকে হত্যা করে ফ্ল্যাটে তালা দিয়ে পালিয়েছেন তার স্বামী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!