উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও সন্তান হেফাজতে

কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও সন্তান হেফাজতে
লেখা বড়/ছোট করুন:

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ঊর্মি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন এবং তিনি বরগুনা জেলার আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে। জানা গেছে, ঊর্মি তার স্বামী মহিব্বুর রহমান ও দুই সন্তান নিয়ে ওই বাসার তৃতীয় তলায় থাকতেন। তার স্বামী একজন বহিষ্কৃত পুলিশ সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঊর্মির স্বামী থানায় খবর দেন যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে নিহতের স্বামী ও দুই সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!