উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ
লেখা বড়/ছোট করুন:

গাজীপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে পোশাকশ্রমিকরা কাজে যোগদান না করে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতনভাতা বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জসহ নির্বিচারে গ্রেপ্তার করছে। স্থানীয় নেতাকর্মীসহ বহিরাগত সন্ত্রাসীরাও তাদের ওপর হামলা চালিয়েছে বলে জানান তারা।

এদিকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শ্রমিক বিক্ষোভের কথা শুনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে মহাসড়কে দেখা যায়নি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!