উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
লেখা বড়/ছোট করুন:

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে এবং বেশিরভাগেরই ন্যায্য চিকিৎসা মিলছে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসাসেবা সবার কাছে পৌঁছে দিতে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি 

পাশাপাশি সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবা এবং পেশাজীবীদের দলীয় রাজনীতি ভুলে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!