উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার
লেখা বড়/ছোট করুন:

সাভারে হাজারীবাগ থেকে স্থানান্তরের পর যে ট্যানারিগুলো এখনো উৎপাদন শুরু করেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ ও সিবিআই হোম টেক্সটাইলস অ্যান্ড লেদার প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার পরিবেশগত কমপ্লায়েন্স, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সনদপ্রাপ্তিকে অগ্রাধিকার দিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, পরিবেশগত নিয়ম না মানলে কোনো ট্যানারিকে চালু থাকতে দেওয়া হবে না। মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানাকে নিজস্ব এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করতে হবে।

সাভার ট্যানারি শিল্প এলাকার কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

তিনি জানান, গত বছর বাংলাদেশ চামড়া ও নন-লেদার খাতে প্রায় ১৭৮ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!