সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এর মধ্যে ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি পুরোনো রিট মামলা রয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এর মধ্য দিয়ে বিশেষ কার্যক্রম শুরুর পর ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়।
তিনি জানান, সম্প্রতি পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এই উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!