পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, 'বাংলাদেশ পুলিশে ১ পারসেন্টের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে।' তিনি আরও বলেন, কিছু হলুদ সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা সরকারকে চাপে ফেলতে ষড়যন্ত্রমূলক সংবাদ ও মনগড়া গুজব ছড়াচ্ছেন; তাদেরও চিহ্নিত করতে হবে।
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, 'শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিলো, কিন্তু এখন তা ফলাও করে প্রচার হচ্ছে—বিষয়টিকে পুলিশ ষড়যন্ত্র বলে মনে করে। নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশের খোঁজ পাওয়া গেছে।'
এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, একাধিকবার গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকড়ের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বেশিদিন কারাগারে রাখা যাচ্ছে না; ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!