সরকার ব্যর্থ হলে বা ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে, বিরোধী দলের আন্দোলন তত কঠোর হবে।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানে জামায়াত আমির অভিযোগ করেছেন, সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে। তিনি বলেন, ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি। এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না।
এছাড়া সরকারের একের পর এক ভুল ও অনিয়মের বিরুদ্ধে বিরোধী দল নীরব থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াত আমির বলেন, সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় জামায়াত। সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হলেও ভুলের সমালোচনা করতে তারা পিছপা হবেন না।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!