জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক সংরক্ষণ করা হয়েছে।
গত ৫ আগস্ট সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শিশুদের জন্য ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) জাদুঘরে প্রবেশের টিকিটমূল্য ও সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সপ্তাহে ছয় দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর পরিদর্শন করা যাবে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
দর্শনার্থীদের জন্য তিনটি পরিদর্শন স্লট রাখা হয়েছে—প্রথম স্লট: সকাল ১১টা থেকে দুপুর ১টা, দ্বিতীয় স্লট: দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট এবং তৃতীয় স্লট: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।
নতুন নির্ধারিত প্রবেশমূল্য অনুযায়ী, প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের জন্য ৫০ টাকা, বাংলাদেশি শিশুদের (৩ থেকে ১১ বছর) জন্য ২০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!