উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণ শ্রমিকদের মধ্যে বাধা মারামারি থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

সাকিবের সহকর্মী মনসুর আলী জানান, সকালে ভবনের তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি বাঁধে। তখন সাকিব তাদের ছাড়াতে যান। এ সময় তাদের সঙ্গে ধাক্কা লেগে তিনি ফ্লোরে বালুর মধ্যে পড়ে অচেতন হয়ে যান।

মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সাকিবকে মারধর করা হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে মনসুর আলী দাবি করেন, তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি; ধাক্কা লেগেই তিনি পড়ে যান।

নিহত সাকিবের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!