উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কলাবাগানে বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

কলাবাগানে বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে মো. হৃদয় ওরফে শিপন (৩০) নামে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছেন।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

কলাবাগান থানা পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে শিপনের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে স্ত্রীর গলা কেটে হত্যা করেন। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়িকেও গলা ও কাঁধে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের সময় ভুক্তভোগীর ভাই ইয়ামিন ঘটনাটি প্রত্যক্ষ করে আত্মীয়স্বজনকে খবর দেন। পরে অভিযুক্ত শিপন তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকেল ৫টার দিকে কলাবাগান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটিও উদ্ধার করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!