টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজ বাড়িতে জালেমন (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী এলাকায় নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালেমন দীর্ঘদিন ধরে শোলাকুড়ী গ্রামের নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী এক নারী ঘরে পান আনতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মধুপুর থানায় খবর দেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যার কারণ ও অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!