উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
লেখা বড়/ছোট করুন:

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.০।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকা, যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!