রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সংস্থার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, একসঙ্গে দুটি স্থানে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এর একটি মিরপুরে এবং অন্যটি তেজগাঁও এলাকার ফার্মগেটে। ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল কাজ করছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জানান, কিছুক্ষণ আগে তারা বিষয়টি জানতে পেরেছেন। সিটিটিসি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করছে। তিনি বলেন, এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, বস্তুটি সত্যিই বিস্ফোরক কি না। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!