উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে নিহত ২, আহত ৮

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে নিহত ২, আহত ৮
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে পড়ার ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন হলেন নাসিমা বেগম, অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত নাসিমা বেগম পাশের বাসার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!