বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, 'প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো "বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ" বলে বিদায় নিচ্ছি।' পোস্টের শেষে তিনি নিজেকে 'আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর' হিসেবে উল্লেখ করেন।
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে বারবার কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। সভায় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!