নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা উন্মুক্ত রাখায় নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেত্রী অভিযোগ করেন, ব্যক্তিগত তথ্য এভাবে জনসমক্ষে থাকায় তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসির ওয়েবসাইটে দেওয়া ঠিকানা দেখে অপরিচিত ব্যক্তিরা তার বাসার সামনে চলে আসছে, যা অত্যন্ত ভীতিজনক। তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং প্রায়ই তাকে গভীর রাতে বাসায় ফিরতে হয়। ডা. মিতু এই নিয়মটিকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রার্থীদের ব্যক্তিগত ঠিকানা সুরক্ষায় দ্রুত নিয়ম পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বাসার ঠিকানা প্রকাশে নিরাপত্তাহীনতায় ডা. মিতু এমপি, ইসির নিয়ম নিয়ে প্রশ্ন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!