উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মগবাজারে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

মগবাজারে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মগবাজার এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে কনটেইনারবাহী লরির সঙ্গে মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার পর এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রমনা থানার এসআই মো. বাবুল জানান, কনটেইনারবাহী লরিটি একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি গাড়িকে ধাক্কা দিয়েছে। ঘটনাস্থলে যানবাহনগুলোর দুমড়ে-মুচড়ে যাওয়া অবস্থা এবং রাস্তায় রক্তের দাগ দেখতে পাওয়া গেছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!