উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, এলাকায় চরম উত্তেজনা

লেখা বড়/ছোট করুন:

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এমপি মাছুম মোস্তাফা তার ব্যক্তিগত গাড়িতে তেল নিতে পাম্পে থামলে একদল দুর্বৃত্ত হামলা চালায় এবং গাড়ির কাঁচ ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্যকে বেশ কিছুক্ষণ সেখানে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীন জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এমপির দাবি, বিএনপির কয়েকজন নেতাকর্মী এই হামলার সাথে জড়িত। তবে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!