রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজান সম্প্রতি মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। তার এই উদ্যোগ ভাইরাল হলে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান।
পুলিশ জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!