রাজধানীর শাহবাগের একটি মেস বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদ জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। আবিদের রুমমেটরা জানান, দুপুরে বাসায় ফিরে আবিদকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। সকালে তাকে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেলেও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখছে।
রাজধানীর শাহবাগের একটি মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!