মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর কাজের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান-উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান এবং বাহিনীর বিভিন্ন কার্যক্রম—দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা বাহিনী উল্লেখ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করেন। তিনি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক অর্জনের প্রশংসা করে আরও কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!