উৎসবের রঙে সাজছে...
জাতীয়

প্রাথমিক শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন শুধু এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় থেকে করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার। কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কিনা, তা বিবেচনা করা হয়েছে।

ড. মিলন বলেন, পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাস চাওয়া এবং সেই তোলপাড় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষানুরাগী, বিএ পাশ হতে হবে—এমন কোনো কিছু থাকবে কিনা, সেটাকে যেন আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এ সুযোগটি আমরা রেখেছি।

অর্থাৎ কেউ প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাস না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!