উৎসবের রঙে সাজছে...
জাতীয়

খুলনা ও বাগেরহাট সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

খুলনা ও বাগেরহাট সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি হেলিকপ্টারে করে প্রথমে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। সেখানে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের’ মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

মোংলার কর্মসূচি শেষে সড়কপথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনা ও বাগেরহাটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খুলনা শহরকে পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়কে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। শহরের দেয়ালে খুলনার ইতিহাস, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি এবং সুন্দরবনের ছবি সম্বলিত গ্রাফিতি আঁকা হয়েছে। নিরাপত্তার স্বার্থে খুলনা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!