উৎসবের রঙে সাজছে...
জাতীয়

খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

বাগেরহাট সফরের অংশ হিসেবে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলী (রহ.)-এর মাজারে পৌঁছে তিনি জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য মাজারের পাশে অবস্থিত দরগাহ মসজিদে কিছুক্ষণ সময় কাটান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সকালে খুলনার মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!