ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রাজন (৩৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় রাজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে ওই বন্দিকে দ্রুত হাসপাতালে আনা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, রাজনের বাবার নাম মৃত নুরুল ইসলাম। তার কয়েদি নম্বর ৯২৩০/এ। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!