উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত অপর ছিনতাইকারী

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত অপর ছিনতাইকারী
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (২৯ আগস্ট) ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরে তার কাছ থেকে জিনিসপত্র ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পথচারী চিৎকার করলে একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে তাকে আঘাত করতে গিয়ে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!