ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১, লালবাগ বিভাগে ৩৪, ওয়ারী বিভাগে ৪৬, মতিঝিল বিভাগে ৫৭, তেজগাঁও বিভাগে ৭৭, মিরপুর বিভাগে ১২৫, গুলশান বিভাগে ৫৭, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, তিনটি চাকু, তিনটি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!