উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আটক ৪

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আটক ৪
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন একত্রিত হয়ে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!