উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ঈশ্বরদীতে ব্যায়াম করার সময় রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদীতে ব্যায়াম করার সময় রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

পাবনার ঈশ্বরদীতে ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নতুনহাট গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যায়ামরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভ্লাদিমির। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ভ্লাদিমির রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান 'এটমটেক এনারগো'-তে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!