উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা।

তিনি আরও জানান, নোয়াখালীতে একটি টিম রায়হানকে গ্রেপ্তারের অভিযান চালিয়েছে। তবে অল্পের জন্য রায়হান পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকেও গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেভিড ইমনকে গ্রেপ্তারসহ পুরো অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন এসপি মাসুদ আলম।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!